লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে অন্তঃসত্ত্বার লন্ডনযাত্রা বাতিল, পরিবারের চার সদস্যই অফলোড

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় ২৫ সপ্তাহের এক অন্তঃসত্ত্বা নারীকে লন্ডনগামী ফ্লাইটে নিতে আপত্তি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ঘটনার জেরে ওই নারীর পরিবারের অন্য তিন সদস্যও স্বেচ্ছায় তাদের লন্ডনযাত্রা বাতিল করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এই ঘটনাটি ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ জানান, ওইদিন সকাল ১০টা ১০ মিনিটে বিজি-২০১ ফ্লাইটে ওই পরিবারের চার সদস্যের লন্ডন যাওয়ার কথা ছিল। চেক-ইন ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে পাসপোর্ট চেকিং পয়েন্টে (পিসিইউ) পৌঁছালে পরিবারের ওই নারী নিজেকে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানান।

শাকিল আহমেদ আরও জানান, বিমান ভ্রমণের নিয়ম অনুযায়ী ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা নারীর ক্ষেত্রে চিকিৎসকের প্রত্যয়নপত্র থাকা বাধ্যতামূলক। যদিও ওই নারী ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন, তবুও তার কাছে এ-সংক্রান্ত কোনো কাগজপত্র ছিল না। সুরক্ষার স্বার্থে এবং ফ্লাইটের ঝুঁকি এড়াতে ক্রুরা তাকে পরিবহনে আপত্তি জানান। তিনি ব্যাখ্যা করেন যে, চিকিৎসকের প্রত্যয়নপত্র ছাড়া অন্তঃসত্ত্বা যাত্রী পরিবহনের পর যাত্রাপথে কোনো জটিলতা দেখা দিলে বিমান কর্তৃপক্ষকে বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে।

পরবর্তীতে ওই নারীর পরিবারের অন্য তিন সদস্য স্বেচ্ছায় ফ্লাইট থেকে অফলোড হয়ে যান। এর ফলে ওইদিন পরিবারের কেউই লন্ডন যেতে পারেননি।

জনপ্রিয় সংবাদ

বেতন বকেয়া রেখেই কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ কর্মীকে অব্যাহতি

সিলেটে অন্তঃসত্ত্বার লন্ডনযাত্রা বাতিল, পরিবারের চার সদস্যই অফলোড

প্রকাশিত হয়েছে: ১২:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬