লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ তহবিল ঘোষণার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩১ অক্টোবর) দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই নতুন উদ্যোগের কথা তুলে ধরেন। ১ নভেম্বর দেশজুড়ে এই দিবস উদ্‌যাপিত হবে।

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে সরকার নিরলসভাবে কাজ করছে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগগুলো যাতে অর্থের অভাবে থমকে না যায়, সে লক্ষ্যেই এই ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এটি দেশের স্টার্টআপ খাতে প্রথমবারের মতো বাজেট বরাদ্দের একটি উদ্যোগ।

যুব উন্নয়নের ইতিহাস স্মরণ করে তারেক রহমান জানান, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তীতে ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর এবং ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিটি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। তাদের অনেকে মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা বা তার চেয়েও বেশি আয় করছেন।

প্রধানমন্ত্রী জানান, যুব উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের অংশ হিসেবে ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া জাতীয় যুব পুরস্কারের মাধ্যমে এ পর্যন্ত ৫৪৬ জন সফল আত্মকর্মী ও যুব সংগঠককে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বর্তমান বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তরুণদের প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ প্রকল্প হাতে নিয়েছে, যার মাধ্যমে তরুণেরা অনলাইনে বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ পাচ্ছেন। এছাড়া পরিবেশ রক্ষায় ইমপ্যাক্ট প্রকল্পের মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনেও তরুণদের অংশগ্রহণ বাড়ছে।

ভবিষ্যৎ কর্মসংস্থানের কথা মাথায় রেখে স্মার্ট কৃষি, রপ্তানিমুখী প্যাকেজিং, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং বিদেশি ভাষা শিক্ষার মতো নতুন নতুন খাতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী যুবসমাজকে তাদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

নেদারল্যান্ডস উপকূলে ৩৮ অভিবাসীসহ ইঞ্জিনবিহীন রাবারের নৌকা উদ্ধার

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০২:৩১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬