লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিক বিক্ষোভ নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান সহিংস বিক্ষোভ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই পরিস্থিতির কারণে শ্রমমন্ত্রী তার পূর্বনির্ধারিত সংযুক্ত আরব আমিরাত সফরও বাতিল করেছেন।

রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন। এ ঘটনায় ওই সব এলাকার ৩০০ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ছয় ঘণ্টা অবরোধের পর বেলা তিনটা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। মিরপুরেও বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতির কারণে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বন্ধ রাখা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ঢাকা ও গাজীপুরের সহিংস বিক্ষোভে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সম্পৃক্ত রয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজমুল ইসলাম মিছিলে নেতৃত্ব দেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ে। এই ঘটনায় গাজীপুর থেকে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৯ জন এবং মিরপুর থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। তিনি জানান, সরকার আগেই মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে মজুরি বোর্ড গঠনের বিষয়ে জানিয়েছিল। মন্ত্রী আন্দোলনরত শ্রমিকদের জনদুর্ভোগ সৃষ্টি না করে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষাকে দলীয়করণ মুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর

পোশাক শ্রমিক বিক্ষোভ নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬