লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ

সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এই আদেশের ফলে হাইকোর্ট থেকে প্রাপ্ত তার জামিন আপিলেও বহাল রাখা হয়েছে।

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ প্রদান করেন।

এর আগে মেজর আখতারুজ্জামান হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। ওই জামিন আদেশের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন দাখিল করেছিল। সোমবার উভয়পক্ষের শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের সেই আবেদনটি খারিজ করে দেন।

জনপ্রিয় সংবাদ

খুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন

মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ

প্রকাশিত হয়েছে: ১১:০০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬