লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান মঙ্গলবার বেলা ১২টায় শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের অফিস কক্ষে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত এই দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার নির্বাচন কমিশন মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়েছিল।

অন্যদিকে, সংরক্ষিত মহিলা আসন-২৩ এর শূন্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে সোমবার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত ১লা অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান

প্রকাশিত হয়েছে: ০১:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬