১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ভয়াবহ সংঘর্ষ: মাইক্রোবাস–সিএনজি মুখোমুখি, নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সিরাজনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন সিএনজি চালক আব্দুল হান্নান (৪০), তিনি উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা। বাকি দুইজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান,
“দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুইজনের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক নাঈম (২৫)-কে আটক করা হয়েছে। তবে মাইক্রোবাসে থাকা অন্য যাত্রীরা অক্ষত রয়েছেন।

পুলিশ আশঙ্কা করছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জনপ্রিয় সংবাদ

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

শ্রীমঙ্গলে ভয়াবহ সংঘর্ষ: মাইক্রোবাস–সিএনজি মুখোমুখি, নিহত ৩

প্রকাশিত হয়েছে: ০৬:৫৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬