লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমোক্র্যাটদের জয়ের পর ভেটো ক্ষমতার কথা মনে করালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাট দলের বিজয়ের পর তাদের অভিনন্দন জানানোর পাশাপাশি নিজের বিশেষ 'ভেটো ক্ষমতা' প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের কোনো আইন বা উদ্যোগকে বাধা দিতে তিনি এই ক্ষমতা ব্যবহারের ইঙ্গিত দেন। ডেমোক্র্যাটরা তাঁর সঙ্গে কাজ করতে না চাইলে সবকিছুতেই ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

সিবিএস নিউজকে দেওয়া এক ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা তাঁর সঙ্গে মিলে কাজ করবে বলেই তিনি আশা করছেন। তা না হলে তিনি সব কিছুতেই ভেটো দেবেন এবং বিরোধীরা নিশ্চয়ই এমন পরিস্থিতি চাইবে না বলে মন্তব্য করেন তিনি। এর আগে নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরপরই নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বড় অক্ষরে ‘ভিটো’ লেখা একটি রিপাবলিকান ক্যাপের ছবি প্রকাশ করে নিজের অবস্থানের জানান দেন ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পরাজয়ের সার্বিক কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প নিজের প্রার্থী না থাকাকেই মূল কারণ হিসেবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে মাঠে ছিলেন না এবং এতে তাঁর কিছুই করার ছিল না। তিনি ব্যালটে থাকলে রিপাবলিকানরা সহজেই জয়ী হতো বলে দাবি করেন ট্রাম্প।

রিপাবলিকানদের হারের পেছনের বিভিন্ন দিক বিশ্লেষণ করে ট্রাম্প আরও জানান, কোনো কোনো ক্ষেত্রে ভোটাররা নির্দিষ্ট প্রার্থীকে পছন্দ করেননি। পাশাপাশি পরাজিত কিছু প্রার্থী তাঁর বন্ধু ছিলেন না, যা দলের সমর্থকেরা খুব ভালোভাবেই জানতেন। সে কারণে সমর্থকদের মাঝে ভোট দেওয়ার আগ্রহ ছিল না এবং তাঁরা কেন্দ্রে যাননি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, ব্যালটে তাঁর উপস্থিতি থাকলে এই জয় খুব সহজেই আসত।

নির্বাচনের এই ফলাফলে তিনি হতাশ কি না—এমন প্রশ্নের জবাবে নিজের চেষ্টার কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, নির্বাচনের মাঠে তিনি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন এবং জয়ের জন্য লড়েছেন।

জনপ্রিয় সংবাদ

চবির হীরক জয়ন্তী সর্বজনীন করতে ছাত্রশিবিরের ১২ দফা দাবি

ডেমোক্র্যাটদের জয়ের পর ভেটো ক্ষমতার কথা মনে করালেন ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ০৩:৩৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬