লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, পরবর্তী পদক্ষেপ শিগগিরই জানানোর ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানোর হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার ওভাল অফিসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে তোলপাড় সৃষ্টিকারী এসব মন্তব্য করেন।

সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এখন আমরা সিদ্ধান্ত নেব—আমরা কি আরও সামনে এগোতে চাই এবং শুধু এটি নিশ্চিত করতে চাই যে এই ঘটনা আর কখনোই ঘটবে না?’ তিনি আরও যোগ করেন, ‘সম্ভব হলে আমি পুরো দেশটি ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা-ই করতে হবে। আর আপনারা তা শিগগিরই জানতে পারবেন।’

বক্তব্যের একপর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে ইরানের প্রায় ২৫ বছর সময় লেগে যেতে পারে। এছাড়া মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে তেহরান তাদের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে কোনো প্রস্তাব পাঠিয়েছে কি না এবং তাতে আমেরিকার সম্মতি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সংক্ষেপে বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না।’

জনপ্রিয় সংবাদ

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৪

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, পরবর্তী পদক্ষেপ শিগগিরই জানানোর ইঙ্গিত

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬