লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্মগেটে মেট্রোরেলের নিচে বাসে আগুন, সাময়িক বন্ধ ট্রেন চলাচল

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জ্বলন্ত সেই বাসের ধোঁয়া স্টেশন এলাকায় ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় প্রাণভয়ে যাত্রীরা দ্রুত স্টেশন ত্যাগ করেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সন্ধ্যা ৭টা ২ মিনিটে পুনরায় মেট্রো চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, স্টেশনটির ডিজেল জেনারেটরের ঠিক পাশেই বাসটিতে আগুন দেওয়া হয়। জেনারেটরে প্রায় এক হাজার লিটার ডিজেল থাকায় আগুনের বিস্তার ঘটলে বড় ধরনের বিপদের আশঙ্কা ছিল। ধোঁয়ার কারণে স্টেশনের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, বাসটির চালক বা কোনো যাত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

এদিকে, একই দিনে রাজধানীর দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ফয়সাল ও সুকুমার হালদার নামের ২৫ থেকে ২৭ বছর বয়সী দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের নেতা-কর্মীরা দুজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন।

জনপ্রিয় সংবাদ

অনিয়মের অভিযোগে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

ফার্মগেটে মেট্রোরেলের নিচে বাসে আগুন, সাময়িক বন্ধ ট্রেন চলাচল

প্রকাশিত হয়েছে: ০৩:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬