লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ নম্বরে ককটেল ও চিরকুট উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থলের কাছাকাছি একটি চিরকুট পাওয়া গেছে, যাতে লেখা ছিল, ‘বাংলাদেশ মুক্তির ডাক-৭১, জয় বাংলা’ এবং ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজন ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরে এসে ককটেল দুটি রেখে দ্রুত সরে যান। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা ককটেলগুলোর বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হন। একই সময়ে সিটি কলেজের পাশেও কে বা কারা দুটি ককটেল রেখে চলে যান।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। এরপর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে বিশেষজ্ঞ দল এসে ককটেল দুটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে। উদ্ধার হওয়া চিরকুটের সঙ্গে ককটেল রাখার কোনো সম্পর্ক আছে কি না, তা পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ওসি ইমদাদুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

আমতলীতে গভীর রাতে ব্যাংক, কলেজ ও মহাসড়কে অগ্নিসংযোগ

ধানমন্ডি ৩২ নম্বরে ককটেল ও চিরকুট উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

প্রকাশিত হয়েছে: ১২:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬