লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদে ১১ সদস্যের সংবিধান সংশোধন বিশেষ কমিটি পুনর্গঠন

চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সংসদ অধিবেশন চলাকালে এই কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

পুনর্গঠিত ১১ সদস্যের এই কমিটিতে স্থান পেয়েছেন সংসদীয় দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। এছাড়া ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুরকেও কমিটির সদস্য করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল, সংরক্ষিত মহিলা আসন-৮ এর সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ এবং ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।

জনপ্রিয় সংবাদ

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পর্ষদ

জাতীয় সংসদে ১১ সদস্যের সংবিধান সংশোধন বিশেষ কমিটি পুনর্গঠন

প্রকাশিত হয়েছে: ০৫:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬