লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ নভেম্বর পাবনা-ঢাকা সরাসরি ট্রেন যোগাযোগ চালু হচ্ছে

পাবনাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। প্রায় শতাব্দীকাল অপেক্ষার পর আগামী ১৯ নভেম্বর থেকে সরাসরি ঢাকা যাওয়ার জন্য পাবনা-ঢাকা রুটে আন্তনগর ট্রেন চলাচল উদ্বোধন হতে যাচ্ছে। এই উদ্যোগটি জেলার সামগ্রিক যোগাযোগব্যবস্থা ও অর্থনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদের রশিদ হলের ভিআইপি মিলনায়তনে পাবনা নাগরিক কমিটির আয়োজনে আয়োজিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা এসব কথা বলেন। তিনি জানান, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সার্বিক সহযোগিতায় এই স্বপ্ন পূরণ হতে চলেছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই ট্রেন চালুর মাধ্যমে জেলার শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে এবং উদ্বোধনী দিনটি পাবনাবাসীর জন্য স্মরণীয় হয়ে থাকবে।

উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও পাবনা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। কমিটির সাধারণ সম্পাদক বাশার খান জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং শহীদ সরকারি বুলবুল কলেজের অধ্যক্ষ বাহেজ উদ্দিন। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, চেম্বার অব কমার্সের হারুন অর রশিদ, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন রাজা, মিনিবাস মালিক সমিতির সভাপতি রেহানুল ইসলাম বুলাল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মলয় কুমার রায় এবং অ্যাডভোকেট গোলাম সরোওয়ার খান জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

জনপ্রিয় সংবাদ

মোকলেছুর গুম মামলায় তৎকালীন ৩ পুলিশ কর্মকর্তার বিচারে বাধা নেই

১৯ নভেম্বর পাবনা-ঢাকা সরাসরি ট্রেন যোগাযোগ চালু হচ্ছে

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬