লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিকেরা। এই ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না, অর্থাৎ কাজ না করলে মজুরিও দেওয়া হবে না। আজ শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।

বিজিএমইএর সভাপতি জানান, বর্তমানে সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আগামীকালের পর থেকে যেসব কারখানায় উৎপাদন বজায় রাখা সম্ভব হবে না, মালিকপক্ষ চাইলে সেগুলোও ১৩(১) ধারায় বন্ধ রাখতে পারবে। মাহমুদ হাসান খান আরও জানান, আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরবে। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা অব্যাহত থাকলে মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, গত শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো কাজে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। তারা উসকানি ও অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন। মালিকদের উদ্দেশে শ্রমিকনেতারা বলেন, বর্তমানে দু–একটি জায়গায় আন্দোলন চলছে, তবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। সরকার ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন। সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের আলোচনা শুরুর পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা এখনো পুরোপুরি শান্ত হয়নি।

জনপ্রিয় সংবাদ

দেশে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

শ্রমিক কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

প্রকাশিত হয়েছে: ১১:১৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬