লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রত্যর্পণ: বাংলাদেশ-ভারত চুক্তিতে আসলে কী রয়েছে

বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য চেয়ে আইনি পরামর্শকদের আবেদনের পর থেকেই 'বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি' বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় এসেছে। বাংলাদেশ সরকার বারবার ইঙ্গিত দিচ্ছে যে, শেখ হাসিনা কেবল এই প্রত্যর্পণ চুক্তির আওতায়ই দেশে ফিরতে পারেন। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও তাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল।

তবে ভারত সরকার এই ইস্যুতে বরাবরই আইনি প্রক্রিয়ার ওপর জোর দিয়ে আসছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি আইন ও বিচারের সঙ্গে সম্পৃক্ত। তিনি বলেন, 'প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।'

মূলত পলাতক অপরাধীদের ফেরানোর ক্ষেত্রে 'বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪' অনুযায়ী প্রত্যর্পণ চুক্তি করা বাধ্যতামূলক। বাংলাদেশের সঙ্গে বর্তমানে ভারত ও থাইল্যান্ডের এই চুক্তি রয়েছে। ভারতের সঙ্গে ২০১৩ সালের জানুয়ারিতে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় অতীতে অনুপ চেটিয়া ও নুর হোসেনের মতো ব্যক্তিদের হস্তান্তর করা হয়েছে। ২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করা হয়, যার ফলে এখন কোনো অভিযুক্তের প্রত্যর্পণ চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সাক্ষ্যপ্রমাণ পেশ না করলেও চলে; কেবল সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই তা বৈধ অনুরোধ হিসেবে গণ্য হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন যেকোনো কর্মকাণ্ডকে বোঝায় যা উভয় দেশের আইন অনুযায়ী কমপক্ষে এক বছর মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয়। এমনকি কর বা রাজস্ব সংক্রান্ত অপরাধ হলেও তা প্রত্যর্পণযোগ্য হতে পারে। অপরাধের নামকরণে ভিন্নতা থাকলেও তা প্রত্যর্পণযোগ্য কি না তা নির্ধারণে উভয় রাষ্ট্রের আইন বিবেচনা করা হয়। এছাড়া অপরাধ সংঘটনের চেষ্টা, প্ররোচনা বা সহায়তার ক্ষেত্রেও প্রত্যর্পণ মঞ্জুর করা সম্ভব। চুক্তির তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো অপরাধ আংশিকভাবেও যদি অনুরোধকারী রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হয়ে থাকে, তবে সেই ব্যক্তিকেও প্রত্যর্পণ করা যাবে।

ভারতীয় অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশ প্রত্যর্পণের কথা বললেও ভারত সরকার আইনি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। তার মতে, চুক্তির শর্তাবলি পর্যালোচনা করলে দেখা যায় যে এটি একটি জটিল প্রক্রিয়া এবং ভারতের দিক থেকে এটি সম্পন্ন করা সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে শেখ হাসিনা নিজেই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

হামলার পরও ইরানের হাতে রয়ে গেছে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

শেখ হাসিনার প্রত্যর্পণ: বাংলাদেশ-ভারত চুক্তিতে আসলে কী রয়েছে

প্রকাশিত হয়েছে: ০৪:১৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬