লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার পুনর্বিচারের কোনো আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের পরামর্শকে উদ্ভট আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনি সুযোগ নেই।

চিফ প্রসিকিউটর ব্যাখ্যা করেন যে, আইনের ভাষায় পুনর্বিচারকে ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়, যার অর্থ কোনো মামলার বিচার একবার সম্পন্ন হওয়ার পর একই বিষয়ে আবার নতুন করে বিচার করা। তিনি উল্লেখ করেন, একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশ—এই তিন দেশেই এ ধরনের বিচারব্যবস্থার বিধান ছিল, তবে বর্তমানে তিন দেশেই তা বাতিল করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যে দেশে নিজেরাই এ ধরনের বিচারপ্রক্রিয়া অনুসরণ করে না, সেই দেশ অন্য একটি দেশকে কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়, তা বোধগম্য নয়।

ভারতের অবস্থানের সমালোচনা করে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা যখন থেকে ভারতে অবস্থান করছেন, তখন থেকেই দেশটির সরকার বাংলাদেশের বিচারপ্রক্রিয়া সম্পর্কে অবগত। বিচার শুরুর সময় ভারত কেন তাকে বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে বা সময়মতো আপিল করার পরামর্শ দেয়নি, সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, তখন এসব বিষয়ে উদ্যোগ না নিয়ে আপিলের সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ উদ্ভট। তিনি বলেন, এ ধরনের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। শেখ হাসিনাকে নতুন করে আপিলের সুযোগ দেওয়ার এখতিয়ার সরকার কিংবা চিফ প্রসিকিউটরের নেই, কারণ এটি সম্পূর্ণ আইনের বিষয়।

ট্রাইব্যুনালের আইনি ভিত্তি প্রসঙ্গে চিফ প্রসিকিউটর জানান, ১৯৭৩ সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করে এবং ২০১০ সালে এই আইনের অধীনে বিচার পরিচালনার জন্য বিধিমালা তৈরি করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলেই প্রণীত আইন ও বিধিমালা অনুসরণ করে ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার আপিলের বিধানে কোনো পরিবর্তন আনেনি। বিদ্যমান আইন অনুযায়ীই বিচারপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে এবং আইনে আপিলের যে সুযোগ রয়েছে, সেটিই কার্যকর হবে। আইনি ভিত্তি ছাড়া সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও পক্ষে নতুন করে আপিলের সুযোগ তৈরি করা সম্ভব নয়।

জনপ্রিয় সংবাদ

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত

শেখ হাসিনার পুনর্বিচারের কোনো আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

প্রকাশিত হয়েছে: ১০:৩০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬