লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের ডিসি ও এসপি পদে বড় রদবদল

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ–উজ–জামানকে তার পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, তার স্থলে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই দিনে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়।

এই প্রশাসনিক পরিবর্তনের সময় গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মিছিল করতে দেখা যায়। এ সময় অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমের মতো দেশি অস্ত্র ছিল। মহড়া দেওয়ার সময় তাদের অনেকের মাথায় হেলমেট দেখা যায় এবং তারা বিভিন্ন স্লোগান দেন। এমন পরিস্থিতির মধ্যেই সরকার জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ এই দুই পদে বড় ধরনের পরিবর্তন আনল।

জনপ্রিয় সংবাদ

এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, চার মাসে ব্যয় মাত্র ৬.৫৩ শতাংশ

গোপালগঞ্জের ডিসি ও এসপি পদে বড় রদবদল

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬