লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিলেন মো. নূরুল হুদা

রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে দায়িত্ব গ্রহণ করেছেন মো. নূরুল হুদা। আগামী তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সোমবার (১৬ নভেম্বর) জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।

দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন মো. নূরুল হুদা বেসিক ব্যাংকে যোগ দেওয়ার আগে জনতা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর বাইরে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে মো. নূরুল হুদা ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকটির মহাব্যবস্থাপক হিসেবে খুলনা ও বরিশাল সার্কেলের প্রধানসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। আইসিবিতে থাকাকালে তিনি বিনিয়োগ ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা এবং মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মো. নূরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে স্নাতক (সম্মান) এবং ব্যাংকিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।

জনপ্রিয় সংবাদ

নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সের পথে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ

বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিলেন মো. নূরুল হুদা

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬