লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে ৩ শতাংশের বেশি পতন

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করায় এই দরপতন ঘটেছে বলে মনে করা হচ্ছে।

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ প্রক্রিয়া বাড়তে থাকা এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনাই তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। অর্থাৎ, বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি ফিরে আসার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

জনপ্রিয় সংবাদ

সাভার ও আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে ৩ শতাংশের বেশি পতন

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬