লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মজীবনীতে ফিলিস্তিন ও বিশ্বনেতাদের নিয়ে যা লিখলেন জো বাইডেন

গাজায় ইসরাইলি হামলায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘প্রমিজ মি, আমেরিকা’ বইটিতে তিনি এ বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বইটিতে বাইডেন ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, একই পরিস্থিতি আবার তৈরি হলে প্রেসিডেন্ট হিসেবে তিনি একই সিদ্ধান্ত নিতেন। তবে তিনি উল্লেখ করেছেন, সেই সময় তার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বাইডেন জানান, মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর দেশটির সরকার অন্তত ছয় মাস ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু বাস্তবে মার্কিন বাহিনী প্রত্যাহারের কয়েক দিনের মধ্যেই আফগান সরকারের পতন ঘটে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে এই সেনা প্রত্যাহারের চুক্তি হয়েছিল।

আত্মজীবনীতে বিশ্বনেতাদের নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণকে তিনি ‘বদমেজাজি’ হিসেবে বর্ণনা করেছেন। বাইডেনের দাবি, বিভিন্ন বৈঠকে পুতিন ইচ্ছাকৃতভাবে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে কিংবা গুটিয়ে বসতেন, যার মাধ্যমে তিনি একজন অনাগ্রহী কিশোরের মতো মনোভাব প্রকাশের চেষ্টা করতেন। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিনয়জীবনের অভিজ্ঞতাকে যুদ্ধকালীন নেতৃত্বের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখেছেন বাইডেন। তার মতে, অভিনেতা হিসেবে জেলেনস্কির পূর্ব অভিজ্ঞতা যুদ্ধের কঠিন সময়ে দেশ পরিচালনায় বেশ কার্যকর হয়েছে।

নিজের প্রেসিডেন্সির নানা অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে লেখা বাইডেনের এই আত্মজীবনীটি ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর প্রকাশিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আত্মজীবনীতে ফিলিস্তিন ও বিশ্বনেতাদের নিয়ে যা লিখলেন জো বাইডেন

আত্মজীবনীতে ফিলিস্তিন ও বিশ্বনেতাদের নিয়ে যা লিখলেন জো বাইডেন

প্রকাশিত হয়েছে: ০১:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬