লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ আ.লীগকে অর্থায়ন ও মিছিলের অভিযোগে সাবেক নেতা গ্রেপ্তার

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজন, অর্থায়ন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগে মোস্তফা আহমেদ জুয়েল (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোস্তফা আহমেদ জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

লালবাগ থানা সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং এসব সংগঠনের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একত্র করে একটি ঝটিকা মিছিল বের করা হয়। পুলিশের দাবি, মোস্তফা আহমেদ জুয়েল ওই মিছিলের অন্যতম প্রধান আয়োজক ছিলেন। একইসাথে তিনি এই কর্মসূচিতে অর্থের জোগানদাতা এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে লালবাগ থানাধীন পিলখানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার চালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে

নিষিদ্ধ আ.লীগকে অর্থায়ন ও মিছিলের অভিযোগে সাবেক নেতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০১:৩০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬