লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন স্থানে সাবেক মন্ত্রী ও এমপির বাড়িতে ভাঙচুর ও আগুন

বুধবার (১৮ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদের বাসভবন ও কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

একই সময়ে সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এছাড়া রাজধানীর কাফরুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। কুমিল্লার ঘটনায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িসংলগ্ন ব্যক্তিগত কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার চালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে

বিভিন্ন স্থানে সাবেক মন্ত্রী ও এমপির বাড়িতে ভাঙচুর ও আগুন

প্রকাশিত হয়েছে: ০৮:০০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬