লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিকাণ্ড, ঘুমন্ত হেলপারের মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডের কালেমা চত্বরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে ঘটা এই ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক হেলপারের মৃত্যু হয়েছে। নিহত হেলপারের নাম মো. সিয়াম (২৫), যিনি বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের শিকার বাস দুটির মধ্যে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ (বরিশাল মেট্রো-ব ১১-০১৩২) এবং ঝালকাঠি সমিতির ‘লিসা’ (খুলনা মেট্রো-ব ১১-০০৫১) অন্তর্ভুক্ত। এর মধ্যে ‘লিসা’ বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং ‘বাহক’ বাসের মালিক ঝালকাঠির অমিত পাল।

ঘটনার সময় স্থানীয়রা আগুন দেখে পুলিশকে খবর দিলে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ আশপাশের বাসে ঘুমিয়ে থাকা অন্য চালক ও সহকারীদের জাগিয়ে তোলে। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আশপাশের বাসগুলো কালেমা চত্বরে এনে রাখা হয়েছিল। তবে পুলিশের টহল দল তৎপর থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানিয়েছেন, এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ ঘটনার তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস

পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিকাণ্ড, ঘুমন্ত হেলপারের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৬:০০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬