লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্বপ্না

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পাশাপাশি তার স্ত্রী ও মামলার অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, রামিসার হত্যাকাণ্ডটি অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় সংঘটিত হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি বলে আদালত মন্তব্য করেন। রায় ঘোষণার সময় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা আদালতে উপস্থিত ছিলেন এবং তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা জানিয়েছিলেন।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

উল্লেখ্য, গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর রুমের জানালার গ্রিল কেটে সোহেল রানা পালিয়ে গেলেও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। নিহতের বাবা পল্লবী থানায় মামলাটি দায়ের করলে সোহেল রানা গত ২১ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান গত ২৫ মে সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এবং একই দিনে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস

রামিসা হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্বপ্না

প্রকাশিত হয়েছে: ০৫:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬