লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতিবাচক গোয়েন্দা প্রতিবেদনের পরও বঙ্গভবনে বহাল সাবেক দুই রাষ্ট্রপতির চিকিৎসক

পতিত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা সরকারের আমলে তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বাস্থ্য সেবায় নিয়োজিত ছিলেন তিনি। পরবর্তীতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অত্যন্ত বিশ্বস্ত হিসেবে তারও ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব সামলেছেন। শাসন ব্যবস্থার পরিবর্তনের পর বিএনপি মনোনীত বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিকিৎসায়ও বঙ্গভবনে বহাল রয়েছেন একই কর্মকর্তা, কর্নেল একেএম ফয়জুল হক।

শেখ হাসিনা ও আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের অধিবাসী হওয়ার সূত্রে তিনি বঙ্গভবনে চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন বলে জানা গেছে। ফয়জুল হকের পরিবার ও নিকটাত্মীয়দের অনেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নীতিনির্ধারণী পদে যুক্ত আছেন। তার বাবা একেএম ফজলুল হক ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে ফজলুল হক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ খুলনার বিভাগীয় কমিশনার ছিলেন। এছাড়া ফয়জুল হকের আপন খালু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, যিনি বর্তমানে পলাতক। তার খালাতো বোনের জামাই জাপা চেয়ারম্যান ও আওয়ামী আমলের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। একই সঙ্গে শেখ হাসিনার দেশত্যাগের আগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্বে থাকা মাহবুবর রহমান তার ভগ্নিপতি এবং আওয়ামী আমলের আরেক কেবিনেট সচিবও তার নিকটাত্মীয়।

শেখ হাসিনার পতন ও পলায়নের পর ফয়জুল হককে বঙ্গভবন থেকে বদলির উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা কার্যকর করা হয়নি। তৎকালীন রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের পর গত ২১ আগস্ট নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর নিয়ম অনুযায়ী বঙ্গভবনের কর্মকর্তাদের বিষয়ে সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিস্তারিত প্রতিবেদন সংগ্রহ করা হয়। গোয়েন্দা প্রতিবেদনে কর্নেল ফয়জুল হকের বিষয়ে তিনটি সুস্পষ্ট নেতিবাচক মন্তব্য ও প্রবল আপত্তি পেশ করা হয়েছিল।

গোয়েন্দা প্রতিবেদনের প্রথম পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, ফয়জুল হক আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব বিস্তার করে প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়ম বহির্ভূতভাবে লে. কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পান। নিয়ম অনুযায়ী এফসিপিএস ও এমডিসহ উচ্চতর ডিগ্রি ছাড়া কর্নেল হওয়ার সুযোগ নেই। দ্বিতীয় মন্তব্যে বলা হয়, পুরো আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ঢাকায় পোস্টিংয়ে ছিলেন এবং সবশেষ রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিবেদনের শেষভাগে তার পরিবারের শক্তিশালী রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরা হয়।

বঙ্গভবন সূত্রের তথ্যমতে, সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিদায়ের পর ফয়জুল হক নিজেই বর্তমান রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক পদে বহাল থাকার আগ্রহ প্রকাশ করেন। বঙ্গভবন থেকে কোনো আপত্তি না থাকায় তিনি স্বপদে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। অপরদিকে, তার নিকটাত্মীয় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বর্তমান রাষ্ট্রপতির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। মির্জা ফখরুল রাষ্ট্রপতি মনোনীত হওয়ার পর আনিসুল ইসলাম মাহমুদ ও জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার এক যৌথ বিবৃতিতে তাকে শুভেচ্ছা জানান। বিবৃতিতে তারা বলেন, মির্জা ফখরুল বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন, মার্জিত ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিনয়ী আচরণ, শালীন বক্তব্য, যুক্তিনির্ভর অবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার রয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে গুরুতর আপত্তি সত্ত্বেও তিনি কেন স্বপদে বহাল আছেন—এ বিষয়ে প্রশ্ন করা হলে বঙ্গভবনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পূর্বে বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি। তবে ফ্যাসিস্ট আমলের দুই রাষ্ট্রপতিকে সেবা দেওয়া এই চিকিৎসকের বিষয়ের গোয়েন্দা প্রতিবেদনগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং এগুলো আমলে নিয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ তৈরি করা হবে। এছাড়া আনিসুল ইসলাম মাহমুদের কোনো প্রভাব রয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

জনপ্রশাসনের অপর এক কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করে বলেন, সাবেক রাষ্ট্রপতি চুপ্পু যেভাবে দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন করে সম্মানের সঙ্গে বিদায় নিয়েছেন, ঠিক সেভাবেই তার চিকিৎসকের অবস্থানও অপরিবর্তিত রয়েছে। উক্ত চিকিৎসকের স্বজনরা যে সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত এবং চিকিৎসক নিজেও বিভিন্ন সময়ে নিজের ব্যক্তিগত মতাদর্শ প্রকাশ করেছেন, তা নীতি-নির্ধারকদের অজানা নয়।

সামগ্রিক বিষয়ে কর্নেল একেএম ফয়জুল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "আমি একজন সরকারি চাকরিজীবী, এটিই আমার বড় পরিচয়। রাষ্ট্রের প্রতি দায়বোধ থেকে সরকার যখন যে দায়িত্ব দেয়, সেটা প্রতিপালন করা আমার দায়িত্ব ও কর্তব্য। আত্মীয়-স্বজনদের কে রাজনীতি করেন আর কে করেন না, সেটা তাদের একান্তই নিজস্ব বিষয়।" পদোন্নতি ও পদায়ন স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে দাবি করে গোয়েন্দা প্রতিবেদনের অন্যান্য নির্দিষ্ট অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

জনপ্রিয় সংবাদ

সেনবাগে জেএএফ ফাউন্ডেশনের কর্মসূচিতে পর্তুগিজ রাজপরিবারের সফর

নেতিবাচক গোয়েন্দা প্রতিবেদনের পরও বঙ্গভবনে বহাল সাবেক দুই রাষ্ট্রপতির চিকিৎসক

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬