লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদ আর চায় না দেশের মানুষ: রিজভী

গাড়িতে আগুন দিয়ে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলা ব্যক্তিদের কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে গণ্য করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ চায় না। তবে ভারত থেকে ‘পঞ্চম বাহিনীর’ ইন্ধন নিয়ে ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ফের ফিরে আসার চেষ্টা করছে। তিনি আরও বলেন, যারা গাড়িতে আগুন দিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না; তারা মূলত সন্ত্রাসী বাহিনী। বাংলাদেশের গণতন্ত্র বারবার বাধার মুখে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পাঠ্যপুস্তক প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, অতীতে পাঠ্যপুস্তকে কেবল একটি দল ও তার নেতার ইতিহাস তুলে ধরা হয়েছিল এবং অন্য নেতাদের খাটো করে উপস্থাপন করা হয়েছিল।

একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে ক্ষমতায় থাকা ব্যক্তিদের শাসনামলে দেশ চরম পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। বর্তমানে ফিরে আসার চেষ্টা করা ফ্যাসিবাদকে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, ২০২৪ সালে অনেক রক্তপাতের বিনিময়ে অর্জিত গণতন্ত্র আর বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার চালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে

ফ্যাসিবাদ আর চায় না দেশের মানুষ: রিজভী

প্রকাশিত হয়েছে: ০৭:৩০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬