লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাড়িটির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়, যা এক পথচারী রিকশায় যাওয়ার সময় ধারণ করেছিলেন।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসের ওই বাড়িটি পুলিশি পাহারায় ছিল। সেখানে তিনজন পুলিশ সদস্য পাহারা দিলেও তারা আগুন লাগার বিষয়টি খেয়াল করতে পারেননি।

ক্ষয়ক্ষতির বিষয়ে সিএমপি কমিশনার জানান, যেখানে আগুন লাগে ওই অংশটি পরিত্যক্ত। সেখানে কিছু ভাঙা চেয়ার-টেবিল ছিল। দায়িত্বরত পুলিশ সদস্যরা নিজেরাই আগুন নেভাতে সক্ষম হন, ফলে ফায়ার সার্ভিসকে কল করার প্রয়োজন হয়নি।

কারা আগুন দিয়েছে সে সম্পর্কে সিএমপি কমিশনার বলেন, পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন এবং তারা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার চালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড

প্রকাশিত হয়েছে: ১০:০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬