লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ একটি কার্গো বোট এবং ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ দল চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করে। সন্দেহজনক কার্গো বোটটিতে তল্লাশি চালিয়ে পাচারের জন্য রাখা বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে বোটের প্রধান মাঝিসহ মোট ৯ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমেহার গ্রামের মো. রাশেদ; হাতিয়ার আল-আমীন গ্রামের মো. রাশেদ ও ফরাজি গ্রামের ফজলুল হক; চরজব্বরের দক্ষিণ চর মজিদ গ্রামের মো. মনির, মো. আফসার উদ্দিন, মো. শেহেনাজ ও মো. রুবেল; হাতিয়ার তমরদ্দি এলাকার রেজুকালিয়া গ্রামের মো. বাবুল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন (৩৬)।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দকৃত সিমেন্ট, কার্গো বোট এবং আটককৃত ৯ ব্যক্তিকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার চালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে

হাতিয়ায় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

প্রকাশিত হয়েছে: ১১:০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬