লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবির জলাশয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত

মৎস্যসম্পদের উন্নয়ন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন জলাশয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করা হয় বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলসংলগ্ন পুকুরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মো. আবুল মনসুর, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক কৃষিবিদ রিপন কুমার পাল এবং ময়মনসিংহের জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আরাফাত উদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ সামসুজ্জামান মাসুম। এ সময় মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ, ঈশা খাঁ হল ও শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট, জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং ফিশ ফার্ম সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক মৎস্য অধিদপ্তরের এই নিয়মিত কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এটি আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করার এই উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ময়মনসিংহ অঞ্চলকে দেশের মাছ চাষের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চল থেকে সারা দেশে প্রায় ১২ হাজার কোটি টাকার মাছ সরবরাহ করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এবং মৎস্য অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় এই খাতের উৎপাদন এগিয়ে যাচ্ছে। তিনি বাণিজ্যিকভাবে নিরাপদ মাছ উৎপাদন এবং বিদেশে মাছ রপ্তানির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বাকৃবির জলাশয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত হয়েছে: ১২:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬