লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নি সন্ত্রাসীদের রুখে দিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের বিভিন্ন স্থানে চলমান হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অগ্নি সন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। তিনি বলেন, 'যথেষ্ট হয়েছে, আর নয়। এনাফ ইজ এনাফ।' আজ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও দেশের অগ্রগতি চায়। দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চব্বিশের গণতন্ত্রের জন্য লড়াই করা সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ আর গুম-খুন, ভোটাধিকার হরণ ও অগ্নি সন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে চায় না। তিনি সন্ত্রাসীদের শক্তভাবে জবাব দেওয়ার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে তারা আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন দেশের নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করছে, তখন একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, ১৬ বছর যারা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দেশ শাসন করেছে, তারা ভোটাধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন মানুষ আর চায় না। তিনি প্রশ্ন রাখেন, ১৬ বছর ক্ষমতায় থেকেও কেন তারা তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারাজ বা গ্যাসলাইন স্থাপনের কাজ করেনি? তিনি অভিযোগ করেন, তারা দেশের মানুষের টাকা বিদেশে পাচার করে আরাম-আয়েশে জীবনযাপন করেছে এবং সীমান্তের ওপারে প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র করছে।

সরকার প্রধান বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত অধিকার তারা কেড়ে নিতে চায়। ক্ষমতা ধরে রাখতে বিগত সরকার ১৪০০ মানুষকে হত্যা করেছে, যার মধ্যে ৬০ জন শিশুও রয়েছে। লালমনিরহাটের মানুষ বরাবরই সন্ত্রাসের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে ছিল বলে তিনি উল্লেখ করেন।

খাল পুনঃখনন কর্মসূচির বিষয়ে তিনি বলেন, মহেন্দ্রনগর মডেল খাল খননের ফলে কৃষক সেচের সুবিধা পাবেন এবং তরুণরা সেখানে মৎস্য চাষ ও হাঁস-মুরগি পালনের সুযোগ পাবে। বিএনপি সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, আগামী মাস থেকে অতিদরিদ্র পরিবারগুলোকে মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড প্রদান শুরু হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, সরকার কৃষক কার্ডের মাধ্যমে ফসলের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেবে। ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বাড়ানো হচ্ছে এবং এ বছর ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তিত্বকে এ সুবিধা দেওয়া হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস প্রদান এবং ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন আনা হবে, যা এই অঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।

এর আগে প্রধানমন্ত্রী মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী বিতরণ এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

লাকসামে আ.লীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৭, পাঠানো হলো কারাগারে

অগ্নি সন্ত্রাসীদের রুখে দিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ১২:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬