লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের সামরিক অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিল যুক্তরাজ্য

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার দেশটিতে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, আইসিজের রায় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, যা রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সংঘটিত গণহত্যার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে। যুক্তরাজ্য আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক আইনব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে মিয়ানমারের সামরিক জান্তার হাতে রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের নিন্দা জানিয়েছে।

এড মিলিব্যান্ড আরও উল্লেখ করেন যে, এসব অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ। বিদ্যমান নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় এই বহিষ্কারের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, আইসিজের রায়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বানের জন্য লন্ডন উদ্যোগ নিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের অপরাধ করে কেউ যাতে দায়মুক্তি না পায়, আইসিজের রায়ের মধ্য দিয়ে সেই বার্তা জোরালোভাবে নিশ্চিত করতে হবে। বছরের পর বছর ধরে রোহিঙ্গারা যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হয়েছেন, তার প্রেক্ষিতে মিয়ানমারকে আদালতের রায় সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে আরও জানানো হয়, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ নেয়া হবে। রোহিঙ্গাদের অধিকার রক্ষা এবং মিয়ানমারে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ প্রতিষ্ঠার প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

মিয়ানমারের সামরিক অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিল যুক্তরাজ্য

প্রকাশিত হয়েছে: ০৪:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬