লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে পিচ্ছিল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাতারবাড়ী প্রকল্পের বন্দর সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আকবর হাজির পাড়ার জয়নাল আবদীনের ছেলে মো. শাহীন (২৪) এবং আব্দুস ছালামের ছেলে মো. ইকবাল (২৫)। নিহত ইকবাল সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। দুর্ঘটনায় আহত মোহাম্মদ কাইয়ুম (২৪) একই এলাকার দেলোয়ারের ছেলে। তারা একে অপরের বন্ধু ও আত্মীয় বলে জানা গেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, যার ফলে সড়ক পিচ্ছিল হয়ে পড়েছিল। সন্ধ্যার পর বন্দর সড়ক ঘুরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল থেকে তিন আরোহী ছিটকে পড়েন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীন ও ইকবালকে মৃত ঘোষণা করেন। কালারমারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, একসঙ্গে দুই স্বজনকে হারানোর শোক তাঁদের পরিবারের জন্য অপূরণীয়।

জনপ্রিয় সংবাদ

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ২ শিশু

মহেশখালীতে পিচ্ছিল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬