লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় যমজ শিশু চুরির অভিযোগের সত্যতা মেলেনি: তদন্ত প্রতিবেদন

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া রহস্যের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। গত ১৪ নভেম্বর নওগাঁর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বলাকা ক্লিনিক থেকে যমজ শিশুর একটি হারিয়ে যাওয়ার অভিযোগটি সঠিক নয়। তদন্ত কমিটির স্মারক নম্বর উপ/স্বাস্থ্য/কমপ্লে•/নওগাঁ সদর/২৬/৩৩/৮৯৬-এ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ৫ নভেম্বর, যখন নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শান্তনা আক্তারের সিজারিয়ান অপারেশন করা হয়। প্রসূতির পরিবার ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের স্মারকলিপির ভিত্তিতে ৮ নভেম্বর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সংশ্লিষ্ট ৯ জন চিকিৎসক ও ব্যক্তির সাক্ষ্য গ্রহণের পর প্রতিবেদনটি দাখিল করে।

তদন্ত কমিটির অন্যতম সদস্য ও নওগাঁ সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত রেডিওলজিস্ট ডা. এ. এম. রেজাউল মাহমুদ জানান, তিনি প্রসূতির তিনটি মেডিকেল রিপোর্ট ও ছবি পরীক্ষা করেছেন। এর মধ্যে ১০ আগস্টের রিপোর্টে একটি সন্তান থাকার কথা বলা হলেও, পরবর্তী ১২ ও ২১ অক্টোবরের রিপোর্টে যমজ শিশুর কথা উল্লেখ ছিল। তবে ওই রিপোর্টগুলোর সঙ্গে সংযুক্ত ছবিতে কোনো যমজ সন্তানের অস্তিত্ব পাওয়া যায়নি। ডা. রেজাউল মাহমুদের মতে, যমজ গর্ভাবস্থার ক্ষেত্রে অন্তত একটি বা দুটি ছবিতে দুটি মাথা, পেট বা হৃদপিণ্ডের উপস্থিতি থাকা বাধ্যতামূলক, যা এখানে অনুপস্থিত। তাই ওই রিপোর্টগুলো সঠিক ছিল না এবং শান্তনা আক্তারের গর্ভে একটিই সন্তান ছিল।

অপারেশনকারী সার্জন ডা. মাহফুজা খাতুন জানান, গর্ভাবস্থার শেষ পর্যায়ে রোগী চেকআপের জন্য তার কাছে আসেন। তিনি পূর্বের আল্ট্রাসাউন্ড রিপোর্টগুলো দেখে পুনরায় আল্ট্রাসনোগ্রাম করান, যেখানে যমজ বাচ্চার কথা উল্লেখ ছিল। কিন্তু ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় সিজারিয়ান অপারেশনের সময় তিনি একটিই বাচ্চা পান এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বজনদের জানানো হয়। অপারেশন থিয়েটারে উপস্থিত অন্যান্য চিকিৎসকরাও বিষয়টির সাক্ষী এবং পুরো প্রক্রিয়ার ভিডিও ধারণ করা আছে। সহকারী সার্জন ডা. মো. আব্দুল আউয়াল নিশ্চিত করেছেন যে, অপারেশনে একটি বাচ্চা, একটি প্লাসেন্টা ও একটি কর্ড পাওয়া গিয়েছিল এবং বাচ্চাটির ওজন ছিল ৩.৭ কেজি।

বলাকা ক্লিনিকের মালিক মো. এনামুল হক অভিযোগ করেন, একটি মহল মিথ্যা তথ্য ছড়িয়ে ক্লিনিকের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেন, পুলিশ কোনো তদন্ত ছাড়াই মামলা দায়ের করেছে। এদিকে, বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে পুলিশ যে শিশুকে উদ্ধার করেছিল, সে বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত শিশুটি ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া বাচ্চা নাও হতে পারে। প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে এবং অনুমতি পাওয়ার পর পরীক্ষা সম্পন্ন হবে। প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতেই থাকবে।

নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, বিশেষজ্ঞ টিমের মাধ্যমে তদন্তটি অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করা হয়েছে এবং প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপ তারাই গ্রহণ করবেন।

রেজাউল মাহমুদ তদন্ত প্রতিবেদনে লিখিত মতামতে জানান তিনি আলোচিত রোগীনির ৩টি রিপোর্ট ও ছবি পরীক্ষা করেন।

ওই দুটি রিপোর্টেই ২টি যমজ বাচ্চার কথা উল্লেখ করা হলেও ছবিতে ২টি সন্তানের কোনও ছবি নেই।

জনপ্রিয় সংবাদ

শৈলপ্রপাতে নিখোঁজ কিশোর তাহমিদুলের মরদেহ উদ্ধার, গ্রামে শোকের ছায়া

নওগাঁয় যমজ শিশু চুরির অভিযোগের সত্যতা মেলেনি: তদন্ত প্রতিবেদন

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬