লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে দোকানপাট খুলছে তবে কাটেনি জনমনে আতঙ্কের রেশ

গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খুলতে শুরু করেছে, যা জনজীবনে কিছুটা গতির সঞ্চার করেছে। তবে দীর্ঘস্থায়ী অস্থিরতার কারণে মানুষের মন থেকে আতঙ্কের রেশ এখনো পুরোপুরি কাটেনি। মানুষের মধ্যে এখনো চাপা উদ্বেগ বিরাজ করছে এবং রাস্তাঘাটে স্বাভাবিক সময়ের মতো জনসমাগম দেখা যাচ্ছে না। প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হচ্ছেন না।

শুক্রবার সকাল ৮টা থেকে শহর ঘুরে দেখা গেছে, সদর উপজেলার লঞ্চঘাট, পুলিশ লাইন এবং এর আশপাশের কিছু এলাকায় দোকানপাট খোলা হয়েছে। ধীরে ধীরে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা বাড়ছে। তবে পুরো শহরজুড়েই এখনো একধরনের সুনসান নীরবতা বিরাজ করছে। স্থানীয়দের মতে, শহরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময়ের প্রয়োজন।

শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে এবং নিয়মিত টহল অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, তারা নিয়মিত ডিউটি পালন করছেন এবং এখন গোপালগঞ্জ সদরের পরিস্থিতি স্বাভাবিক।

জনপ্রিয় সংবাদ

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ২ শিশু

গোপালগঞ্জে দোকানপাট খুলছে তবে কাটেনি জনমনে আতঙ্কের রেশ

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬