লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবন বিহারের সুবর্ণজয়ন্তী ও কঠিন চীবর দানোৎসব পরিদর্শনে জোন কমান্ডার

রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে আয়োজিত ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান পরিদর্শন করেছেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত তিনি বিহার প্রাঙ্গণে অবস্থান করেন। এ সময় তিনি উৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে বিহারের প্রধান ভান্তেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। জোন কমান্ডার বলেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে রাঙামাটি সদর জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজবন বিহারের এই উৎসবটি যাতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য জোনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উৎসবে বৌদ্ধ ধর্মাবলম্বী প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের সমাগম হয়েছে বলে জানা গেছে। পরিদর্শনকালে রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ২ শিশু

রাজবন বিহারের সুবর্ণজয়ন্তী ও কঠিন চীবর দানোৎসব পরিদর্শনে জোন কমান্ডার

প্রকাশিত হয়েছে: ০৬:০০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬