লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না বললেন মীর শাহে আলম

পরাজিত, পতিত, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আর কোনোভাবেই পুনরুত্থান হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশে তাঁবেদার রাষ্ট্র কায়েমের অপচেষ্টা বা ষড়যন্ত্র করা হলে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার বর্তমানে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মানবাধিকার অক্ষুণ্ন রেখে আইন অনুযায়ী পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। পরিস্থিতির উন্নতি না ঘটলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে দূর থেকে নির্দেশদাতাদের উদ্দেশ্যে তিনি বিদেশ থেকে ফোনে আসা উসকানিতে কান না দিতে আহ্বান জানান এবং দেশের মাটিতে এসে সরাসরি নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নিম গাছের চারা ও মগ বিতরণের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর হাতে চারা ও মগ তুলে দেওয়া হয়। প্রতিমন্ত্রী জানান, শিবগঞ্জ ও মোকামতলা অঞ্চলের মোট ১ লাখ ২২ হাজার পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ৬২ হাজার পরিবারে মগ পৌঁছানো হবে। বাকি ৬০ হাজার পরিবারকে আগামী বছর ৬৩তম জন্মদিনে এই সহায়তার আওতায় আনা হবে। পাশাপাশি প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের এসব গাছের পরিচর্যা করা, নিজের ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরমর্শ দেন তিনি। পরবর্তীতে আরও ৬৪ হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী এই কার্যক্রমের সুবিধা পাবেন।

বগুড়া অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মীর শাহে আলম জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন বলে কথা রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে সেদিন নবগঠিত মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা এবং মোকামতলা থানার ফলক উন্মোচনের মাধ্যমে সেগুলোর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হবে। এর পাশাপাশি ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ফলকও প্রধানমন্ত্রী একই দিনে উন্মোচন করবেন।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, মীর শাকরুল আলম সীমান্ত, সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটুক, নুরে আলম মামুন তালুকদার, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ এবং সদস্যসচিব উজ্জ্বল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৩: ০৬আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৩: ০৮

জনপ্রিয় সংবাদ

শৈলপ্রপাতে নিখোঁজ কিশোর তাহমিদুলের মরদেহ উদ্ধার, গ্রামে শোকের ছায়া

নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না বললেন মীর শাহে আলম

প্রকাশিত হয়েছে: ০৮:২১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬