লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

এক দিনের সরকারি সফর শেষে লালমনিরহাট থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর লালমনিরহাটে এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম সফর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে হেলিকপ্টারে করে তিনি লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরের অংশ হিসেবে সকালে ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেছিলেন প্রধানমন্ত্রী।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই আয়োজনের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসও পরিদর্শন করেন।

এ ছাড়া তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচি চলাকালীন তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানেও তিনি অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

শৈলপ্রপাতে নিখোঁজ কিশোর তাহমিদুলের মরদেহ উদ্ধার, গ্রামে শোকের ছায়া

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬