লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে চার বাহিনীর প্রধান

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে জেলায় পৌঁছেছেন চার বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ গোপালগঞ্জে পৌঁছান। তাদের সঙ্গে সফরে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সফরে আইজিপি জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও অগ্নিকাণ্ডের শিকার থানাগুলো পরিদর্শন করার পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।

এদিকে, গত কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। রাতভর বৃষ্টির পর শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো মিছিল কিংবা ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে, যার ফলে প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। শহরের প্রধান সড়কগুলোতে রিকশা ও ইজিবাইক চলাচল করলেও অন্যান্য যানবাহন ছিল না বললেই চলে। এছাড়া ওষুধ ও খাবারের দোকান ছাড়া শহরের অধিকাংশ দোকানপাট এখনো বন্ধ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

শৈলপ্রপাতে নিখোঁজ কিশোর তাহমিদুলের মরদেহ উদ্ধার, গ্রামে শোকের ছায়া

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে চার বাহিনীর প্রধান

প্রকাশিত হয়েছে: ০৮:৩০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬