লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ মামুনুর রশীদ, এমপিএইচ। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে প্রেষণে এই পদে পদায়ন করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বর মাস থেকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন সেনাবাহিনীর আরেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। সম্প্রতি এক প্রজ্ঞাপনে তাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করার নির্দেশ দেওয়া হলে পদটি শূন্য হয়।

বরিশালসহ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই চিকিৎসাকেন্দ্রে নতুন পরিচালক নিয়োগের খবরে হাসপাতাল সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে। নতুন পরিচালকের নেতৃত্বে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

জনপ্রিয় সংবাদ

শৈলপ্রপাতে নিখোঁজ কিশোর তাহমিদুলের মরদেহ উদ্ধার, গ্রামে শোকের ছায়া

শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ

প্রকাশিত হয়েছে: ১০:০০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬