লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে আপন ভাইয়ের হাতে খুন আলমগীর

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিরনগর এলাকায় একটি খড়ের স্তূপ থেকে আলমগীর হোসেন (৩৯) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর এই হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে বেরিয়ে এসেছে যে, স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে নিজের আপন ভাই ও ভাবির ষড়যন্ত্রেই খুন হয়েছেন আলমগীর। তাঁর বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরছড়ি গ্রামে এবং তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় ভাড়া থেকে ফেরি করে জীবিকা নির্বাহ করতেন।

ঘটনার সূত্রপাত হয় আলমগীরের কেনা এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে। বিয়ের প্রস্তুতির জন্য কেনা ওই অলঙ্কারের মধ্যে তিন আনা গোপনে বন্ধক রেখে আট হাজার টাকা হাতিয়ে নেন ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫) ও ভাবি রিনা বেগম (২৪)। বিষয়টি জানাজানি হলে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়ভাবে সালিস বসার পরও অলঙ্কার ফেরত না পাওয়ায় জাহাঙ্গীরের সঙ্গে আলমগীরের তর্কবিতর্ক হয়। এই বিরোধের জেরেই আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন জাহাঙ্গীর ও রিনা। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আলমগীরের বন্ধু মো. সাদ্দাম হোসেনকে (৩৩) এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তাঁরা।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, ১১ নভেম্বর সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলাম (৩৩) বিয়ের পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাসা থেকে ডেকে নিয়ে যান। স্থানীয় রিকাবীবাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাঁকে বালুচরের দিকে নেওয়া হয়। পথের মধ্যে জাহাঙ্গীর ও রিনার ভাড়া করা আরও দুজন অজ্ঞাত ব্যক্তি ওই অটোরিকশায় যোগ দেন। কালিরনগর এলাকায় পৌঁছানোর পর আলমগীরের টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় খুনিরা তাঁকে মারধর করে মুখ চেপে মাটিতে ফেলে দেয় এবং ইটের আঘাতে হত্যা নিশ্চিত করে। পরে মরদেহ গোপন করতে খড়ের স্তূপ দিয়ে ঢেকে রেখে তারা পালিয়ে যায়।

নিখোঁজ হওয়ার ঘটনায় ১৭ নভেম্বর আলমগীরের মা ছায়েরা বেগম মুন্সিগঞ্জ সদর থানায় জিডি করেন। একই দিন সন্ধ্যায় স্থানীয়রা খড়ের স্তূপের নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে আলমগীরের পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার পরদিন তাঁর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেন এবং পরবর্তীতে পিবিআই মামলার তদন্তভার গ্রহণ করে। মাত্র একদিনের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই আলমগীরের ভাই জাহাঙ্গীর, ভাবি রিনা এবং বন্ধু সাদ্দাম ও শফিকুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাদ্দাম ও শফিকুল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ইট ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় তারেক রহমানের রাষ্ট্রনায়কসুলভ দায়িত্ব ও চ্যালেঞ্জ

স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে আপন ভাইয়ের হাতে খুন আলমগীর

প্রকাশিত হয়েছে: ০১:০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬