লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপজুড়ে শিক্ষা বরাদ্দ ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইউরোপের অন্তত ২৫টি দেশে শুক্রবার শিক্ষার্থীরা বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃটেন, জার্মানি, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়াসহ বিভিন্ন দেশে আয়োজিত এই ‘আন্তর্জাতিক যুব ধর্মঘট’ কর্মসূচিতে শিক্ষা খাতে বাজেট বাড়ানো, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এবং সামরিক খাতে ব্যয় কমানোর দাবি জানানো হয়। ফ্রান্সে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বিক্ষোভগুলো থেকে অনুপ্রাণিত হয়েই মূলত তরুণ প্রজন্ম এই আন্দোলনে নেমেছে।

জার্মানির রাজধানী বার্লিনের ঐতিহাসিক আলেক্সান্ডারপ্লাৎজ চত্বরে প্রায় চার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। এছাড়া কোলন শহরেও কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। কোলনের বিক্ষোভে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেসমিন হামাদি বলেন, ব্যয় সংকোচনের নীতি শুধু তার বিশ্ববিদ্যালয়েই নয়, সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও স্কুলগুলোতেও নেতিবাচক প্রভাব ফেলছে। জার্মানিতে ‘জেন জেড রেগেল্ট’ নামের একটি সংগঠন জানিয়েছে, তারা দেশটির ৭৩টি শহর ও ছোট শহরে এই আন্দোলনের আয়োজন করেছে।

ইতালিতে এই বিক্ষোভের ব্যাপ্তি ছিল তুলনামূলকভাবে বড়। সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। তারা উচ্চ মজুরি এবং জনসেবামূলক খাতে সরকারি ব্যয় বাড়ানোর দাবি জানান। ইতালির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএলের নেতা মাউরিজিও লানদিনি বলেন, ইউরোপজুড়ে সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হয়ে উঠছে।

বিক্ষোভের দাবির তালিকায় জলবায়ু সংকট ছিল অন্যতম প্রধান ইস্যু। প্যারিসে বিক্ষোভে অংশ নেয়া ২৫ বছর বয়সী মার্কিন শিক্ষার্থী ইভলিন বলেন, তারা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। জলবায়ু পরিবর্তনের কারণে কোটি কোটি মানুষের মৃত্যুর আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, নীতিনির্ধারকরা যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেন, তবে তরুণ প্রজন্মের সামনে কেবল মৃত্যুর ভবিষ্যৎ অপেক্ষা করছে। লন্ডনের পার্লামেন্ট স্কয়ারেও শত শত শিক্ষার্থী জড়ো হয়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জলবায়ু সংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

বেশিরভাগ বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও অতীতে ফ্রান্সে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া গত মাসে সার্বিয়ায় শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পর নির্বাচনের মধ্য দিয়ে আলেক্সান্ডার ভুচিচের ক্ষমতার অবসান হয়েছে এবং আলবেনিয়াতেও অস্থিরতা লক্ষ্য করা গেছে। শুক্রবারের বিভিন্ন কর্মসূচিতে ফিলিস্তিনের পতাকাসহ জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও সামরিক খাতে ব্যয় কমানোর দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

ইউরোপজুড়ে শিক্ষা বরাদ্দ ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০৩:৪০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬