লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইরান আগ্রহ প্রকাশ করলেও তেহরানের দেওয়া প্রস্তাব ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য নয়। স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) চীন সফর শেষে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্পের দাবি, ইরান এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাব দিতে পারেনি, যার ভিত্তিতে দুই দেশের মধ্যে একটি কার্যকর চুক্তি সম্ভব।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান সমঝোতা করতে চাইলেও তাদের বর্তমান প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ করতে পারছে না। তিনি আরও বলেন, আমরা একটি প্রকৃত চুক্তি চাই, কোনো ভুয়া চুক্তি নয়। এছাড়া ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিষয়টি যুক্তরাষ্ট্রের জ্বালানির বাজারেও প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পেট্রলের দাম অনেকাংশে নির্ভর করছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে সমঝোতায় পৌঁছায় তার ওপর।

তেহরানের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, গত ৫১ বছর ধরে ইরান মানুষকে বিভ্রান্ত করে আসছে। তাই দেশটির সঙ্গে কোনো চুক্তি হলে তা অবশ্যই যুক্তরাষ্ট্রের শর্ত ও প্রত্যাশা পূরণ করতে হবে।

অন্যদিকে, আলোচনার বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে তেহরানের কিছু সুনির্দিষ্ট শর্ত ও ‘রেড লাইন’ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, ইরানে সমৃদ্ধ করা ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না।

তবে মতপার্থক্য থাকা সত্ত্বেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি ন্যায্য সমাধানে পৌঁছানোর সম্ভাবনা দেখছে ইরান। দেশটির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, তেহরান এমন একটি চুক্তি চায় যা ভবিষ্যতে নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করবে না। তিনি আরও জানান, আলোচনায় অগ্রসর হওয়ার আগে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা ও প্রকৃত সমঝোতার সদিচ্ছা সম্পর্কে নিশ্চিত হতে চায় ইরান। এ জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে আস্থা তৈরির বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেছে তেহরান।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

ইরানের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ০৫:০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬