লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চলে আবারও শ্রমিক অসন্তোষের কারণে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার সকাল থেকে বিভিন্ন কারখানায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে নিরাপত্তার স্বার্থে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া, শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রাখা হয়েছে এবং নোটিশের মাধ্যমে আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। অধিকাংশ কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশ করে উৎপাদনকাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। কোথাও কোথাও শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও উৎপাদনকাজে অংশ না নিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ সেখানে সাধারণ ছুটি ঘোষণা করে। এছাড়া আশুলিয়ার কাঠগড়া এলাকার ম্যাগপাই ও আগামী অ্যাপারেলসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা সংঘর্ষের তথ্য পাওয়া যায়নি।

শনিবারের এই পরিস্থিতির কারণে হামীম গ্রুপ, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, ট্রাউজার লাইন, ভিনটেক্স, আল-মুসলিম, অ্যালায়েন্স, রাতুল, অরুণিমা, রেডিয়্যান্স, সাউদার্ন ও এবিসি লেদারসহ অর্ধশতাধিক শিল্পপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। অনেক শ্রমিক সকালে কর্মস্থলে এসে ছুটির নোটিশ দেখে বাড়ি ফিরে গেছেন। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার প্রবেশপথ ও আশপাশের এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, আশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানা সকাল ৭টার দিকে চালু হয়। শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বসে থাকেন। মালিকপক্ষ শ্রমিকদের দিয়ে কয়েক ঘণ্টা অতিরিক্ত কাজ করিয়ে নেওয়ার চিন্তা করেছিল। কিন্তু শ্রমিকদের কর্মবিরতির মুখে ওই এলাকার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় কর্মবিরতির ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত বড় কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে তিনি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০৯:১৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬