লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে লাইসেন্সবিহীন ফ্লেভার কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের দায়ে 'আনিকা ফুড প্রোডাক্টস' নামের একটি ফ্লেভার কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রাখালিয়াচালা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারখানাটিতে বিভিন্ন ধরনের ফ্লেভার ও খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটির কাগজপত্র ও পণ্যের অনুমোদনসংক্রান্ত নথিপত্র যাচাই করা হয়। এ সময় বেশ কিছু পণ্যের জন্য প্রয়োজনীয় লাইসেন্স না থাকার বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। এ সময় কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন গ্রহণ করে পণ্য উৎপাদন ও বাজারজাত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ পণ্য নিশ্চিত করা এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়া কেউ পণ্য উৎপাদন বা বাজারজাত করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

কালিয়াকৈরে লাইসেন্সবিহীন ফ্লেভার কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ০১:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬