লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে যুবদল নেতাকে বল্লমের আঘাতে হত্যা

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে বল্লমের আঘাতে সোহেল মিয়া নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের বাটরা গাববাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় কালু মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে সংশ্লিষ্ট ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে যুবদল নেতাকে বল্লমের আঘাতে হত্যা

প্রকাশিত হয়েছে: ০৯:৩১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬