লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

ভোলার তজুমদ্দিন উপজেলায় এক ব্যবসায়ীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার কোড়ালমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফকির বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ইয়ানুর বেগম জানান, তার ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী আক্তার ফকির প্রতিবেশী এক ব্যক্তির করা একটি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনার সুযোগ নিয়ে মুখোশধারী একদল ডাকাত তাদের বাড়িতে হানা দেয়।

ভুক্তভোগী ৬৫ বছর বয়সী ইয়ানুর বেগম জানান, শনিবার গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে বের হয়েছিলেন। ঘরে ফেরার পরপরই মুখোশ পরা তিনজন ডাকাত তাকে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। একপর্যায়ে তাকে ঘরের খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়।

ডাকাতরা ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করে দ্রুত পালিয়ে যায়। ইয়ানুর বেগম জানান, তার ছেলে আক্তার ফকিরের জামিনের জন্য ওই টাকা ঘরে রাখা হয়েছিল। প্রতিবেশী এক ব্যক্তি মিথ্যা অভিযোগে মামলা দিয়ে তাকে ফাঁসিয়েছেন বলে তিনি দাবি করেন।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

প্রকাশিত হয়েছে: ১২:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬