লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ ক্যাম্পাস গড়তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জেন্ডার সংবেদনশীলতা বৃদ্ধি এবং একটি নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় অবস্থিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেরোবির যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ‘প্রিভেন্টিং জেন্ডার-বেজড ভায়োলেন্স ইন ইউনিভার্সিটি ক্যাম্পাসেস: ডেভেলপিং এ হোলিস্টিক অ্যাপ্রোচ’ শীর্ষক সাব-প্রজেক্টের অংশ হিসেবে ‘ইন্টারঅ্যাক্টিভ জেন্ডার ট্রেনিং মডিউলস অ্যান্ড সেফ ক্যাম্পাস ইনডেক্স ডেটা কালেকশন টুলস’ শিরোনামে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নারীবান্ধব এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সচেতনতা, কার্যকর প্রশিক্ষণ এবং তথ্যভিত্তিক উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ মডিউল ও জরিপ উপকরণগুলো নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ সেশনে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ডিজিল্যাবের লিড প্রফেসর ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিজিল্যাবের লিড ড. ইশরাত জাহান খান বর্ষা।

দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় ১০টি মডিউলসমৃদ্ধ ‘ইন্টারঅ্যাক্টিভ জেন্ডার ট্রেনিং মডিউলস’ এবং ‘সেফ ক্যাম্পাস ইনডেক্স সার্ভে কোয়েশ্চনেয়ার’ যাচাই-বাছাই করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৫:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬