লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে ফেরার অপেক্ষায় বহিষ্কৃত নেতারা, তালিকা প্রকাশের প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল। এর মধ্যে প্রভাবশালী ৯১ জন স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া বিদ্রোহীদের সহায়তার অভিযোগে আরও অনেক শীর্ষ নেতাকে শাস্তির আওতায় আনা হয়। সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংহত করতে এবং দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে বহিষ্কৃত নেতাদের পুনরায় দলে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিএনপি।

দলে ফেরার তালিকায় অন্যতম গুরুত্ব পাচ্ছেন নির্বাচনে জয়ী সাত বিদ্রোহী প্রার্থী। এই তালিকায় রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।

এছাড়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের তালিকায় সম্ভাব্য অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন নুরুজ্জামান হাবলু মোল্লা, ইঞ্জিনিয়ার মাসুদ, মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর, মো. জামাল আহমেদ চৌধুরী, মো. মহিউদ্দিন, মো. মুমিন আলী, রেজাউল করিম চুন্নু, এ বি সিদ্দিকুর রহমান, মো. মোর্শেদ আলম, মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, লাভলু সিদ্দিকী, কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মিল্টন বৈদ্য, এম এস খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, আনোয়ার হোসেন, দেওয়ান জয়নুল জাকেরীন, মহসিন মিয়া মধু, অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, লিয়াকত আলী চেয়ারম্যান, অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং শফিকুল ইসলাম রাহী।

বহিষ্কৃত একাধিক নেতা জানিয়েছেন, অনেকেই দলে ফেরার জন্য ইতোমধ্যে আবেদন করেছেন। আবার অনেকে দলের হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তাদের ভাষ্যমতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্তটি তারা ভেবেচিন্তেই নিয়েছিলেন। এখন পুনরায় আবেদনের ক্ষেত্রে তারা সমালোচনার ভয় পাচ্ছেন, তবে দলের পক্ষ থেকে সবুজ সংকেত পেলে আবেদন করতে প্রস্তুত। তাদের মতে, আবেদন কেবল একটি আনুষ্ঠানিকতা মাত্র, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হাইকমান্ডের হাতেই রয়েছে।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বহিষ্কৃত প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের প্রেক্ষাপট ভিন্ন। স্থানীয় বাস্তবতা এবং অপরাধের মাত্রার ওপর ভিত্তি করে আবেদনগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগতভাবে প্রতিটি বিষয় পর্যালোচনা করছেন।

জনপ্রিয় সংবাদ

নয় দফা কমার পর দেশে সোনার দাম বাড়ল ভরিতে ৩,১৪৯ টাকা

বিএনপিতে ফেরার অপেক্ষায় বহিষ্কৃত নেতারা, তালিকা প্রকাশের প্রস্তুতি

প্রকাশিত হয়েছে: ০৬:০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬