লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের চান্দগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন নান্টু ঘোষ ও উজ্জ্বল দেব। এই ঘটনায় আক্রান্ত আরও দুজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার মোহরা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে কয়েকজন ব্যক্তি মদ্যপান করেন। এর পরপরই তাদের মধ্যে ৫ থেকে ৬ জন অসুস্থ হয়ে পড়েন এবং তাদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, অসুস্থদের মধ্যে রোববার ভোরে একজন এবং সন্ধ্যায় অপরজনের মৃত্যু হয়। মৃত্যুর পর একজনকে মোহরায় এবং অন্যজনকে রাঙ্গুনিয়ায় সৎকার করা হয়েছে। সৎকার সম্পন্ন হওয়ার পর পুলিশ তাদের মৃত্যুর বিষয়টি জানতে পারে।

ওসি জানান, গত শুক্রবার মোহরা এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেখানে কয়েকজন ব্যক্তি মদ্যপান করেন। পরে তাদের মধ্যে ৫-৬ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চান্দগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু

চট্টগ্রামের চান্দগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৭:০০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬