লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে সফর করবেন। তিনি সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপে পৌঁছাবেন।

সফরকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলন স্থল ঘুরে দেখবেন। এছাড়া তিনি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এই সফরে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে আজ প্রথমবারের মতো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কোচ বদলেও মিলছে না সমাধান, টানা সংকটে ম্যানচেস্টার ইউনাইটেড

স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ০৩:০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬