লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যক্তিগত সহকারী এআই: কতটা নির্ভরযোগ্য ও নিরাপদ?

ভ্রমণের পরিকল্পনা করা, ই-মেইল ব্যবস্থাপনা কিংবা দৈনন্দিন নানা কাজ সহজ করতে বর্তমানে এআই এজেন্টের ওপর মানুষের নির্ভরতা বাড়ছে। তবে নতুন এক গবেষণায় উঠে এসেছে যে, উন্নত এআই মডেলগুলো মানুষের দৈনন্দিন কাজগুলো এখনো নির্ভরযোগ্য ও নিরাপদভাবে সম্পন্ন করতে হিমশিম খাচ্ছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, দৈনন্দিন কাজের সক্ষমতা যাচাইয়ের নতুন পরীক্ষা ‘শেলবেঞ্চ’-এ ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটার উন্নত মডেলগুলোও এক-তৃতীয়াংশের বেশি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

গবেষণাটি পরিচালিত হয়েছে ওপেনক্ল ফাউন্ডেশন, পার্সওয়েভ, হাগিং ফেস, রেড হ্যাট এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির গবেষকদের যৌথ উদ্যোগে। এতে এআই এজেন্টের বাস্তব জীবনের এক কোটির বেশি বেনামি কথোপকথন ও কার্যক্রম বিশ্লেষণ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া সব মডেলের ১৫ দশমিক ৭ শতাংশ প্রচেষ্টায় নিরাপত্তাসংক্রান্ত অন্তত একটি শর্ত পূরণ হয়নি, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঝুঁকি তৈরি করতে পারে।

গবেষণায় দেখা গেছে, ব্যক্তিগত ই-মেইল, ক্যালেন্ডার, স্প্রেডশিট, কেনাকাটার রসিদ ও চ্যাটের তথ্য থেকে সঠিক বিষয় খুঁজে পেতে এআই এজেন্টরা প্রায়ই ভুল করছে। এছাড়া অনেক মডেল ফিশিং বার্তা বা পুরোনো তথ্যের মতো ঝুঁকিগুলো সঠিকভাবে শনাক্ত করতে পারছে না। ওপেনএআইয়ের জিপিটি-৬ অ্যাস্ট্রা পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেলেও একই কাজ তিনবার করার পরীক্ষায় অর্ধেকেরও কম ক্ষেত্রে সফল হয়েছে, যা নির্দেশ করে যে একই পরিবেশে কাজ করলেও মডেলটি প্রতিবার নির্ভরযোগ্য ফল দিচ্ছে না।

নিরাপত্তাসংক্রান্ত ভুলের কিছু উদাহরণও গবেষণায় উল্লেখ করা হয়েছে। যেমন—কোনো শিশুকে স্কুল থেকে নিয়ে আসার বিষয়ে ৭৯ দশমিক ৫ শতাংশ ক্ষেত্রে এআই এজেন্ট ব্যর্থ হয়েছে। এছাড়া ল্যাপটপ হস্তান্তরের নথি ব্যবস্থাপনার পরীক্ষায় ১৮ দশমিক ৬ শতাংশ ক্ষেত্রে এজেন্টগুলো সংবেদনশীল ব্যাংক আপলোড টোকেন গোপন রাখতে ব্যর্থ হয়েছে। আরেকটি পরীক্ষায় ৪০ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রে এজেন্টরা ভুল বা একই চালান একাধিকবার পরিশোধের পরামর্শ দিয়েছে।

গবেষণায় এআই মডেলের পাশাপাশি ‘এজেন্ট হারনেস’ নামের সফটওয়্যারের ভূমিকাও পরীক্ষা করা হয়েছে। গবেষকদের মতে, মডেল নির্বাচনের পাশাপাশি কোন হারনেস ব্যবহার করা হচ্ছে তাও গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, পাই হারনেসে ওপেনএআইয়ের জিপিটি-৬ অ্যাস্ট্রা অ্যানথ্রপিকের ক্লড ফেবল ৫.২-এর চেয়ে ভালো করেছে, আবার ক্লড কোডে পরীক্ষা করলে ফলাফল উল্টো হয়েছে। তবে গবেষকরা জানিয়েছেন, এই ফলাফল সরাসরি মেটার মিউজ, ওপেনএআইয়ের ডটস কিংবা অ্যানথ্রপিকের ক্লড ডুয়েট ব্যবহারের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করা যাবে না, কারণ তারা পণ্যের নিজস্ব সফটওয়্যারে মডেলগুলো পরীক্ষা করেননি। সামগ্রিকভাবে, গবেষণার ফলাফল বলছে যে, ব্যক্তিগত সহকারী হিসেবে এআইয়ের ব্যবহার বাড়লেও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কাজ পুরোপুরি এর ওপর ছেড়ে দেওয়ার মতো নির্ভরযোগ্যতা এখনো তৈরি হয়নি।

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সরকারি কাজে ঠিকাদারদের অভিজ্ঞতার শর্ত শিথিল হচ্ছে

ব্যক্তিগত সহকারী এআই: কতটা নির্ভরযোগ্য ও নিরাপদ?

প্রকাশিত হয়েছে: ০৭:১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬